করোনাকালে দ্রব্যমূল্য বৃদ্ধির সংকটকালে গ্যাসের দাম বৃদ্ধি না করার আহ্বান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ চুলা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, গ্যাসের দাম বাড়লে বাড়বে ভোগান্তি। গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবকারীদের অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিত।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন এনডিবির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, পুরান ঢাকার রাজনীতিক আবুল হোসেন, মনোয়ারা বেগম প্রমুখ।

শিবপুরে কাশ্মিরি আপেল কুল