দৈনিক ইত্তেফাকের সাবেক আড়াইহাজার সংবাদদাতা ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আলহাজ্ব কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের স্মরণে গতকাল শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় আলোচনায় অংশ নেন, নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল কাদির, গোপালদী ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, চিশতিয়া হাসপাতালের এমডি জান্নাতুল ফেরদাউস প্রমুখ।
