চীনকে মোকাবেলায় ২৫ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদ নতুন আইন প্রবর্তিত করেছে। একে স্বাগত জানিয়েছে ইস্ট তুর্কিস্তান গভর্নমেন্ট-ইন-এক্সাইল (ইটিজিই)। একই সঙ্গে ইটিজিই আহ্বান জানিয়েছে আগামী সপ্তাহে চীনের শীতকালীন অলিম্পিক বয়কটের।
'আমেরিকা কম্পিটিস অ্যাক্ট অফ ২০২২' শিরোনামের এই আইনে বেশ কিছু বিধান রয়েছে। এতে অধিকৃত পূর্ব তুর্কিস্তানে উইঘুর, কাজাখ, কিরগিজ এবং অন্যান্য তুর্কি জনগণের ওপর চীনের চলমান গণহত্যার প্রতি মার্কিন সরকারের প্রতিক্রিয়া জোরদার করতে চায়।
নির্বাসিত পূর্ব তুর্কিস্তান সরকারের প্রধানমন্ত্রী সালেহ হুদায়ার বলেন, আমরা আশা করি এই বিলটি পূর্ব তুর্কিস্তানে চীনের চলমান উপনিবেশ, গণহত্যা এবং দখলদারিত্বের অভিযানের অবসানে সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী পদক্ষেপের দিকে পরিচালিত করবে।
এক বিবৃতিতে নির্বাসিত পূর্ব তুর্কিস্তান সরকারের প্রেসিডেন্ট গুলাম ইয়াঘমা বলেন, আমরা মার্কিন সরকারকে উইঘুর এবং অন্যান্য পূর্ব তুর্কিস্তানিদের আশ্রয়ের আবেদন ত্বরান্বিত করতে বলছি।
