রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৩৪ ক্যান বিদেশি বিয়ার ও প্রাইভেট কারসহ দুই জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।
ডিএমপির ডিবি ওয়ারি বিভাগের ‘সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম’ তাদের আটক করে। আটককৃতরা হলো— হবিকুল ও ফরহাদ ওরফে সোহাগ।
ডিএমপির ডিবি ওয়ারী বিভাগের সহকারী কমিশনার মাহফুজুর রহমান জানান, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেট কারযোগে বিপুল পরিমাণ বিয়ার ঢাকায় আসছে—এমন তথ্যের ভিত্তিতে তাদের টিম যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেয়। প্রাইভেট কারটি যাত্রাবাড়ীর এলাকায় এলে কামাল টিম্বার অ্যান্ড স মিলসের সামনের রাস্তায় পরিচালিত চেকপোস্টে তল্লাশি চালানো হয়।
