কুমিল্লায় ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০০:২২

কুমিল্লা নগরীর নুরপুর চৌমুহনী এলাকায় নিজ বাসা থেকে গোলাম রাফি সারোয়ার নামে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে পুলিশ ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। তিনি ওই এলাকার মৃত আনোয়ার হেসেনের ছেলে।

পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, রাফি পেশায় মোবাইল ফ্লেক্সিলোডের ব্যবসায়ী। তিনি শনিবার তার মা সৈয়দা আক্তারের সঙ্গে এক আত্মীয়ের বাসায় যান এবং রাতে একা বাসায় চলে আসেন। রাতে তিনি একাই বাসায় ছিলেন। রবিবার রাত ৯ টার দিকে তার মা বাসায় ফিরে ছেলের গলা কাটা মরদেহ দেখতে পান।

ওসি আরও জানান, এখনো হত্যার মোটিভ জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এমআর