মালয়েশিয়ায় আগুনে বাংলাদেশিসহ ৬ জন নিহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৯

মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপো শহরে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছে। নিহত বাংলাদেশির নাম জহিরুল ইসলাম (২৬)। তিনি সিলেটের গোলাপগঞ্জের খর্দ্দাপাড়া গ্রামের মৃত ডা. হাসিবুর রহমানের বড় ছেলে। ​

স্থানীয় সময় গত বুধবার সকালে ইপো শহরের জালান রাজা নাজরি শাহ এলাকার টাইম স্কয়ার নামে একটি বিনোদন কেন্দ্রের (কারোকে) চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরো পড়ুন: তিন মিনিট দেরি, ক্ষমা চাইলেন জাপানের মন্ত্রী

মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনের এক খবরে বলা হয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় রাজা পারমাসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা।

ইত্তেফাক/মোস্তাফিজ