দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ৪টি ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগ ২টিতে ও স্বতন্ত্র ২টিতে বেসকারি ফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। উপজেলার বুলাকিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সদের আলী খন্দকার ৭৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজার রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৪৪২ ভোট। ঘোড়াঘাটে ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আসাদুজ্জামান ভুট্ট ২০৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আলিফ হাসান অভি আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০২৬ ভোট।
পালশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোকবিরুল ইসলাম আনারস প্রতিক নিয়ে৫৪৫০ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী একেএম মনিরুজ্জামন মিঠু সিদ্দিকী মোটরসাইকেল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৪১১। সিংড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মো. সাজ্জাদ হোসেন আনারস প্রতীক নিয়ে ৭৩৩১ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন মিঠুঅটো রিক্সা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৬১৭।
