বলিউড তারকারা এখন ক্রমশ ঝুঁকছেন দক্ষিণী সিনেমায়। একের পর এক বলিউডী মশলাদার ছবি ধরাশায়ী হচ্ছে। গল্প আর ক্লাইমেক্সের জোরে এখন দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণী ছবি। সেই তালিকায় আলিয়া ভাটও রয়েছেন। এসএস রাজামৌলির ‘আরআরআর’-এর পরে আরও একটি তেলেগু ছবিতে চুক্তিবদ্ধ হলেন আলিয়া ভাট। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে এনটিআর জুনিয়রকে।
ছবির নাম এখনও নির্ধারণ করা হয়নি। শুটিং শুরু হবে ফেব্রুয়ারি থেকে। ছবিটি পরিচালনা করবেন কোরাতালা শিবা। এই নির্মাতা ২০১৬ সালে এনটিআর জুনিয়রকে নিয়ে ব্লকবাস্টার ছবি ‘জনতা গ্যারেজ’ নির্মাণ করেছিলেন। এনটিআর জুনিয়রের সঙ্গে এটি হতে যাচ্ছে নির্মাতার দ্বিতীয় কাজ।
ছবির এক সূত্র বলেছেন, ‘আরআরআর-এর শুটিং করতে গিয়ে এনটিআর জুনিয়রের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে আলিয়া ভাটের। অভিনেতাই আলিয়াকে এই ছবিটি করার জন্য অনুরোধ করেছেন।’
ছবিটি প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘সময়ের সাথেই চলতে চাই। একারনেই তেলেগু ছবিতে কাজ করা।
