সম্প্রতি ‘ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল ৫০০’ প্রকাশিত তালিকা অনুযায়ী হুয়াওয়ে ‘বিশ্বের শীর্ষ ১০ মূল্যবান ব্র্যান্ড ২০২২’-এর তালিকায় জায়গা করে নিয়েছে। তালিকায় বার্ষিক সূচকে প্রতিষ্ঠানটি গত বছরের তুলনায় এবছর ছয় ধাপ এগিয়েছে।
এবছর হুয়াওয়ের ব্র্যান্ড ভ্যালু ২৯ শতাংশ তথা ৭১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক মহামারির কারণে অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হওয়া সত্ত্বেও, হুয়াওয়ে-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেবাগুলোর ওপর গুরুত্বারোপ করেছে এবং নিত্য নতুন উদ্ভাবনের মাধ্যমে মুনাফা অর্জন করেছে।
সাম্প্রতিক এক বক্তৃতায় হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গুও পিং বলেছেন, সমস্ত বাধা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যেতে গ্রাহক এবং সহযোগীদের সঙ্গে কাজ করেছে হুয়াওয়ে। প্রয়োজন অনুযায়ী আমাদের কর্মপরিকল্পনা পরিবর্তন করার ফলেই আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী অর্জন করতে পেরেছি।
চেয়ারম্যানের মতে, হুয়াওয়ের ক্যারিয়ার ব্যবসা এ বছরে স্থিতিশীল ছিল এবং এর এন্টারপ্রাইজ ব্যবসা স্থিতিশীল প্রবৃদ্ধি লাভ করেছে।
