রিয়ালকে হারিয়ে আতলেতিকোর সুপারকাপ জয়

আপডেট : ২৬ আগস্ট ২০১৪, ১৫:৪৬

নগর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপারকাপ জিতে নিল আতলেতিকো মাদ্রিদ। শুক্রবার রাতে নিজেদের মাঠে রিয়ালকে ১-০ গোলে হারায় আতলেতিকো। এর আগে সান্তিয়াগো বার্নাবেউতে প্রথম লেগের ম্যাচটি ১-১ করে ড্র করে দলটি দিয়েগো সিমেওনের শিষ্যরা। সূত্র: ওয়েবসাইট।

ম্যাচের শুরুতেই জয়সূচক গোলটি করেন আতলেতিকোর মারিও মানজুকিচ। মাত্র ৮১তম সেকেন্ডে সুপারকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল করেন তিনি। আতলেতিকোর নতুন গোলরক ময়া বল ফেলেন রিয়ালের সীমানায়। আন্তোয়ান গ্রিজমানের পা ঘুরে বল যায় মানজুকিচের কাছে। দুই পাশে থাকা ডিফেন্ডারদের এড়িয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে টনি ক্রুসের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন রিয়ালের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া ছিলেন হামেস রদ্রিগেস ও গ্যারেথ বেল। এতো তারার মেলা সত্ত্বেও জয়ের দেখা পেল না রিয়াল।