চবিতে দুই শতাধিক শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৫:৪৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় শিবিরের সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হাকিম বাদী হয়ে এ মামলা করেন।

হাটহাজারীর ওসি ইসমাইল হোসেন জানান, মামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত রবিবার মাঠে খেলা নিয়ে শিার্থীদের দুই পরে মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এসময় গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাতে সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে পুলিশ ১৩টি পেট্রোল বোমা উদ্ধার করে। এরপর ঐ হল বন্ধ ঘোষণা করা হয়।