সিরাজগঞ্জে ট্রাকচাপায় হাবিবুর রহমান (৪৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে সলঙ্গা থানার হরিণচড়া নামকস্থানে এই ঘটনা ঘটে। হাবিবুর হাটিকুমরুল হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল হোসেন জানান, ভোরে হরিণচড়া নামকস্থানে কর্তব্যরত অবস্থায় একটি ট্রাক হাবিবুর রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
