নোয়াখালীর চাটখিলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খোরশেদ আলম (৩৮) নামে ডাকাত দলের এক প্রধান নিহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার রাত একটার দিকে উপজেলার আবু তোরাব গ্রামের একটি ইট ভাটার কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের জেলা সদরে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বদলকোর্ট গ্রামের বাসিন্দা খোরশেদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ৩০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি এলজি বন্দুক, একটি বিদেশি পিস্তল ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।
