অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে মঙ্গলবার রাতে শিশুসহ ২১ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৩ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার আলাউদ্দিন জানান, পুটখালী সীমান্তের ‘মানুষ পারাপার’ ঘাট দিয়ে শিশুসহ বেশ কিছু নারী-পুরুষ অবৈধ পথে ভারত যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তবর্তী বালুর মাঠ এলাকায় বিজিবি রাতে অভিযান চালিয়ে ১১ পুরুষ. আট নারীসহ দুই শিশুকে আটক করে। আজ বুধবার সকালে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বাড়ি বাগেরহাট ,নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
