গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার বান্ধাবাড়ি ও খাগবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
তারা হল-মারুফা ও মনীষা রায়।
জানা গেছে, বান্ধাবাড়ি গ্রামের সেলিম গোলদারের দেড় বছরের মেয়ে মারুফা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সেখান থেকে পরিবারের লোকজন মারুফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, খাগবাড়ি গ্রামের রায়ের এক বছরের মেয়ে মনীষা রায় একই ভাবে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায় ।
