নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিফিন খেয়ে ৫২ জন স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে স্কুলের প্রভাতী শাখার ছাত্রীদের টিফিনে কেক বিতরণ করা হয়। স্থানীয় বেনু বেকারির সরবরাহ করা ঐ কেক খেয়ে অধিকাংশ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আক্রান্তদের পেট ব্যথা শুরু হয়, অনেকে বমিও করে। অসুস্থ ছাত্রীদের দ্রুত নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েচে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই শিশুরা অসুস্থ হয়েছে। তবে ভয়ের কিছু নেই।
