ইবোলা ভাইরাস আতঙ্কে আগামী সপ্তাহে আবিদানে সিরিয়া লিয়নের বিপক্ষে অনুষ্ঠিতব্য আফ্রিকান নেশন্স কাপের বাছাই পর্বের ম্যাচটি আইভরি কোস্ট বাতিল করেছে। দেশটির ফুটবল ফেডারেশন থেকে এই সংক্রান্ত ঘোষণা দেয়া হয়েছে। সূত্র: ওয়েবসাইট।
মূলত আইভরি কোস্ট সরকার দেশটির ফুটবল ফেডারেশনেকে ম্যাচটি আয়োজন না করতে নির্দেশ দিয়েছে। ইতোমধ্যেই উভয় দেশেই ইবোলার কারণে বাইরের মানুষের সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য সব ধরনের ঝুঁকি এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই একই কারনে কঙ্গো ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচটিও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানানো হয়েছে। সম্প্রতি এই ভাইরাসের কারণে পশ্চিম আফ্রিকায় প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে।
