গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল আবেদন খারিজ হাইকোর্টের

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১৬:৫০

গ্যাটকো দুর্নীতি মামলা বাতিলে চট্টগ্রাম বন্দরের সাবেক পরিচালক লুৎফুল কবিরের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এই রায় দেয়।

মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ অভিযোগ গঠন শুনানি পর্যায়ে রয়েছে।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর ২০০৮ সালেল ১৩ আগস্ট এক আবেদনের শুনানিতে লুৎফুলকে জামিন ও মামলার কার্যক্রম স্থগিত রাখে হাই কোর্ট। পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ এই রায় দেয়া হয়।