‘আমি রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইনি’

ডি মারিয়ার খোলা চিঠি

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৭:১২

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন করার পরে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া বলেছেন, তিনি নিজের থেকে রিয়াল মাদ্রিদ ছাড়ার ব্যপারে কখনই আগ্রহ প্রকাশ করেননি। এজন্য তিনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিকেই দায়ী করেছেন।
বৃটিশ ক্লাব ট্রান্সফার রেকর্ড ৮১ মিলিয়ন ইউরোর বিনিময়ে ওল্ড ট্র্যাফোর্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ডি মারিয়া । ক্লাবে যোগদানের সাথে সাথে বিশ্বের অন্যতম বড় এই ক্লাবের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে উচ্ছাসা প্রকাশ করেছেন। তবে একটি চিঠির মাধ্যমে রিয়ালে থাকার আগ্রহের কথা তিনি সকলের কাছে প্রকাশ করেছেন। একইসাথে নতুন ক্লাবে যাবার ব্যপারে তার সাথে রিয়াল যে খুব একটা ভাল আচরণ করেনি সে ব্যপারেও হতাশা ব্যক্ত করেছেন।
স্প্যানিশ পত্রিকা মার্কায় প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। এখানে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তা কিছু কথার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু আশা করছি এই মুহূর্তে আমি যা অনুভব করছি তা এই চিঠির মাধ্যমে কিছুটা হলেও সবাই বুঝতে পারবে। চার বছর আমি রিয়ালের জার্সি গায়ে দিতে পেরেছি এটাই আমার জন্য অনেক কিছু। এটা নিয়ে আমি গর্ব অনুভব করি। একইসাথে সতীর্থদের সাথে আমার যা অর্জন তা কখনই ভোলার নয়। কিন্তু দূর্ভাগ্যবশত: আজ আমাকে চলে যেতে হচ্ছে। কিন্তু এই ব্যপারে আমি একটি বিষয় নিশ্চিত করতে চাই এটা মোটেই আমার জন্য হয়নি। আমি সবসময়ই রিয়ালে থাকতে চেয়েছি। লা ডেসিমা জেতার পরে আমি অনেক আশা নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছিলাম। কিন্তু কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পারিনি। এখানে অনেক কিছু মিথ্যা বলা হয়েছে। কেউ হয়তবা আমাকে পছন্দ করতো না। এমন অনেক বিষয় আছে যার মূল্য আমি দিয়েছি। আমার বেতন নিয়েও অনেকেই কোন কাজই করেনি। বিশ্বের অন্যতম বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে এসে আমি এসব বিষয়গুলো স্পষ্টভাবে দেখতে চাই।’
সানতিয়াগো বার্নাব্যু ছেড়ে আসার সময় ডি মারিয়া তার ক্লাবের সাবেক সতীর্থদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং মাঝে মাঝে নিজের অযাচিত আচরনের জন্য ক্লাব সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। একইসাথে তিনি বলেছেন মাঠ এবং মাঠের বাইরে যদি কোন ভুল হয়ে থাকে তার জন্যও তিনি ব্যথিত। এগুলো তিনি কাউকে আঘাত করার জন্য ইচ্ছা করে করেননি।