হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেট ও আটজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মীর্জাপুর গ্রামের ইউপি মেম্বার কালন মিয়ার সাথে একই গ্রামের হাজী হুগুল মিয়ার বিরোধ দীর্ঘদিনের। এর জের ধরে বুধবার সকালে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পওে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
