কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রাম থেকে অপহূত শিক্ষার্থীকে ৩ মাস পর আজ বুধবার পঞ্চগড় সদর উপজেলা থেকে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
ফারুক মিয়ার ১৩ বছরের মেয়ে বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে গত মে মাসে অপহূত হয়। এ ব্যাপারে অপহূতের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। তারই প্রেক্ষিতে কালীগঞ্জ থানার এসআই মাসুদ রানা শামীমের নেতৃত্বে পঞ্চগড় সদর থানা পুলিশের সহযোগিতায় অপহরণকারীসহ অপহূত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অপহরণকারীকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অপহরণকারী পঞ্চগড় সদর উপজেলা মাটিয়াপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
ইঅ/চৌফে/শ১০০
