রাইনার শতকে সুবিধাজনক অবস্থানে ভারত

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৯:০২
রাইনার শত রানের সুবাদে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে ভারত। ৪৬ ওভারের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ২৭6/৪। ৭৪ বল থেকে ১০০ রান করে অপরাজিত আছেন সুরেশ রাইনা।
এর আগে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার সোফিয়া গার্ডেনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আলিস্টার কুক। তার সিদ্ধান্তকে ভালোই কাজে লাগান তরুণ বোলার ক্রিস ওয়াকস। দলীয় ১৯ রানের মাথায় ধাওয়ান ও কোহলিকে সাজঘরে ফেরত পাঠান তিনি। পরে উদ্বোধনী ব্যাটসম্যান রহিত শর্মা ও সুরেশ রাইনার দৃঢ়তায় খেলা আধিপত্য বিস্তার করতে থাকে ভারত।
সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে।