২০টি স্থানে নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ২০:২১

আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। গঙ্গা ব্যাতীত সকল প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয় বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৩৫টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৭টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৮টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ৩টি স্থানের তথ্য পাওয়া যায়নি। খবর বাসসের।