নবজাতক চুরি: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ২১:৫৬
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একজন ম্যাজিস্ট্রেটকে এ তদন্তের দায়িত্ব দেয়ার জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সম্পন্ন করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে বুধবার এই আদেশ দেন। এছাড়া বিচার বিভাগীয় তদন্তকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা এবং নবজাতকের পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। 
গত ২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে দুই পুত্রসন্তানের জন্ম দেন রুনা আক্তার। পরদিন তার এক সন্তান চুরি হয়ে যায় হাসপাতাল থেকে।