অনন্যা শীর্ষদশ ২০১৩

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ০১:৫৯

বছরের আলোচিত দশজন নারীকে প্রতিবছর অনন্যা সম্মাননা জানিয়ে আসছে ১৯৯৩ সাল থেকে। সেই ধারাবাহিকতায় “অনন্যা শীর্ষ দশ ২০১৩” শিরোনামে এ বছরও পুরস্কৃত করা হলো দশ নারীকে। এরা হলোন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী(রাজনীতি), রমা চৌধুরী (মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক লেখক), নাজনীন সুলতানা (বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর), রোজিনা ইসলাম (সাংবাদিকতা), সাদেকা হাসান সেঁজুতি (উদ্যোক্তা, ই-কমার্স), মাচিং নু মারমা (কৃষি উদ্যোক্তা), তসলিমা আখতার (ফটোগ্রাফি), ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস (বাংলাদেশের প্রথম মহিলা প্যারাট্রুপার), মায়মুনা এন. আহমেদ (শিক্ষা) এবং তৈয়বা বেগম লিপি (শিল্পকলা)।

হোটেল রূপসী বাংলার মার্বেল রুমে বুধবার সন্ধ্যা ৬টায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে অনন্যা শীর্ষদশের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্যার সম্পাদক এবং ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দিপু মনি, ডিজাইনার বিবি রাসেল প্রমুখ।