বেনাপোল সীমান্তের বারোপোতা এলাকা থেকে অস্ত্র গুলি ও ফেন্সিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে বারোপোতা এলাকা থেকে একটি পিস্তল একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
খুলনা ২৩ এবং যশোর ২৬ বিজিবির অধিনায়ক জানান, বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় পুটখালী সীমান্তের বারোপোতা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২০০ গ্রাম গান পাউডার এবং মসজিদ পোস্ট এলাকা থেকে ৬৫৬ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ।
অন্যদিকে বেনাপোলের সাদিপুর এবং গাতিপাড়া সীমান্ত থেকে ১৬১৫ কার্টুন নিষিদ্ধ ভারতীয় বাজি এবং ১৮০ কেজি ওজনের ছয়পিস চন্দন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ৩০ লাখ টাকা বলে বিজিবি জানায়।
