রায়নার শতকে ভারতের জয়

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১২:২৬

দ্বিতীয় ওয়ানডেতে সহজ জয় পেয়েছে ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ১৩৩ রানে হারিয়েছে তারা। সুরেশ রায়নার শতক ও বোলারদের দাপটে এ জয় পেল ভারত।
পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দলটি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় প্রথম ম্যাচ।
বুধবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ৬ উইকেটে ৩০৪ রান করে তারা। ১৯ রানেই দুই উইকেট হারানোয় শুরুটা মোটেও ভালো হয়নি অতিথিদের। তবে রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানের ৯১ রানের জুটিতে প্রতিরোধ গড়ে ভারত। রোহিত ৮৭ বলে ৫২ রান সংগ্রহ করে। এর মধ্যে ৪টি চার ও ১টি ছক্কা ছিল।
রাহানে ও রোহিতের বিদায়ে ভারত অস্বস্তিতে পড়ে। তবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না দলের হাল ধরেন।
ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস ৪ উইকেট নেন ৫২ রানে।
ইংল্যান্ডের ইনিংস শুরুর আগে বৃষ্টির জন্য ম্যাচটি ৪৭ ওভারের করা হয়। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ২৯৫ রান। ৩৮ ওভার ১ বলে মাত্র ১৬১ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩০৪/৬ (রোহিত ৫২, ধাওয়ান ১১, কোহলি ০, রাহানে ৪১, রায়না ১০০, ধোনি ৫২, জাদেজা ৯*, অশ্বিন ১০*; ওকস ৪/৫২, ট্রেডওয়েল ২/৪২)
ইংল্যান্ড: ৩৮.১ ওভারে ১৬১ (কুক ১৯, হেলস ৪০, বেল ১, রুট ৪, মর্গ্যান ২৮, বাটলার ২, স্টোকস ২৩, ওকস ২০, জর্ডান ০, ট্রেডওয়েল ১০, অ্যান্ডারসন ৯*; জাদেজা ৪/২৮, সামি ২/৩২, অশ্বিন ২/৩৮, রায়না ১/১২, ভুবনেশ্বর ১/৩০)।