সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই: আমান

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১৪:৩৩

বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান বলেছেন, সরকার অস্ত্রের ওপর নির্ভর করেই ক্ষমতায় রয়েছে। আর পরিচালিত হচ্ছে র‌্যাব, পুলিশ আর বিডিআর দিয়ে। সেখানে জনগণের কোন সম্পৃক্ততা নেই। আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাটে ২০ দলীয় জোটের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকার জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এই অপপ্রচার চালিয়ে লাভ হবে না। জনগণ আপনাদের ক্ষমা করবে না।
আমান উল্লাহ আমান বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে মতা দখল করে জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য মিডিয়ার কন্ঠরোধ করতে কালো নীতিমালা প্রণয়ন করেছে।
তিনি আরও বলেন, শুধু মিডিয়া নয় তারা বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে অভিশংসন আইন পাশ করছে যা গণতান্ত্রিক ও আইনের শাসন ব্যবস্থাকে ধংস করে দিচ্ছে।
বাগেরহাট শহরেরর জেলা পরিষদ অডিটরিয়ামে ২০ দলীয় জোটের প্রতিনিধি সভায় সভাপতিত্বে করেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম।