যশোরের বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে গুলি করে আব্দুল মালেক নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আজ বৃহস্পবিার ভোরে এই ঘটনা ঘটে। এর আগে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল মালেক মারা গেছেন। তিনি শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের আরশাদ আলীর ছেলে।
আব্দুল মালেকের ভাই আব্দুর রশিদ জানায়, রাতে গরু আনার জন্য ৮/১০ জন যুবক ভারতের ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ঝাউডাঙ্গা বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়লে মালেক পড়ে যান। বাকিরা পালিয়ে আসে।
এ ব্যাপারে ২৩ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম জানান, বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত আব্দুল মালেকের অবস্থা জানতে আজ দুপুর ১২ টার দিকে অগ্রভুলোট সীমান্তে বিজিবির সাথে ঝাউডাংগা বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিএসএফ জানায়, আহত বাংলাদেশি গরু ব্যবসায়ী আব্দুল মালেককে বনগা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরৎ দেয়া হবে।
