যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা বলেছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে ভারত সরকারে সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাদের মুখে ছাই পড়েছে। ভারত সরকারের সাথে সম্পর্ক আরো ভাল হয়েছে এবং ব্যবসাবাণিজ্যও বেশি হচ্ছে।’
বৃহস্পতিবার দুপুরে-শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের প্রোটেবলওয়ে ব্রিজ উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘অচিরেই তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি হবে। ভারতের বর্তমান সরকারে সাথে বাণিজ্যে সমতা আনার জন্য শেখ হাসিনার সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
