ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুরের বাহাদুর পাড়া এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুইজনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- রিফাদ (১০), ফাহিদ (৯), নূপুর (৯), শাকিল (৭) ও লতিফুর (১০)। তারা সবাই সিংঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপাড়ার চার শিশু স্কুল থেকে ফেরার পথে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গেলে এই দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয় লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে। অপরদিকে জগন্নাথপুর বাড়াইহাট গ্রামের জমির উদ্দিনের ছেলে শাকিল (৭) বাড়ির পাশের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গেলে পানিতে ডুবে মারা যায়।
ঠাকুরগাঁও থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
