নূরুল ইসলাম ফারুকী হত্যা

গোটা দেশ এখন নরকের জনপদ: ফখরুল

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ২০:১৮
 
‘গোটা দেশটা এখন নরকের জনপদ। অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশের মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকা হুমকির মুখে।’ টিভি উপস্থাপক ও ইসলামিক ফ্রন্ট নেতা নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই হত্যাকা্লের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান স্বৈরশাসকদের শাসনামল বিশ্বের ইতিহাসে সাদা পোশাক পরা কালো শাসনের অধ্যায় বলে পরিচিত হবে। এই মুহূর্তে আওয়ামী নির্যাতন নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে দেশকে উদ্ধার করতে না পারলে দেশের অস্তিত্বই বিলীন হয়ে যাবে।’
ইঅ/চৌফে/শ৯৭