সব বিভাগে মাঝারি বৃষ্টি হতে পারে কাল

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ২২:০৭
 
 
 
 
 
ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার । সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল সূর্যাস্ত ৬টা ২০ মিনিটে।
আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৪ দশমিক ৫ ডিগ্রি ও সর্বনিন্ম সৈয়দপুরে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ছিল যথাক্রমে ৩০ দশমিক ৬ ডিগ্রি ও ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
 

ইঅ/চৌফে/শ১০১