পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুসা হোসেন (২৫) ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়া পাড়া মহল্লার আব্দুল আজিজের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন বলে জানান উপজেলা যুবলীগের সভাপতি আবদুস সালাম।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বস্তিপাড়া এলাকায় কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলেন। ওই সময়
দুর্বৃত্তরা হামলা চালিয়ে মুসাকে কুপিয়ে গুরুতর আহত করে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
