ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য বেগম সালেহা মোশাররফ মারা গেছেন। ইন্নালিল্লাহি........ রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি ১৯৯৬ সালে ফরিদপুর-৪ (সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে ও ২০০৯ সালের সংরক্ষিত মহিলা আসন থেকে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্বামী প্রয়াত অ্যাড. মোশাররফ হোসেন ফরিদপুর-৪ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে বেগম সালেহা মোশাররফ তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
