সিলেট সদর উপজেলার সাহেবের বাজারে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে অর্ধশত। নিহত মাসুকুর রহমান দেওয়াইরবহর গ্রামের প্রয়াত আবদুল বারীর ছেলে ও স্থানীয় ইয়াং স্টার সমাজ কল্যাণ সংস্থার সমাজ কল্যাণ সম্পাদক।
এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন বিমানবন্দর থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য।
পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজনের সঙ্গে কৃষক সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষকালে ঘটনাস্থলেই মাসুকুর নিহত হন।
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক মাস ধরে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এর মদদপুষ্ট কৃষক সংগ্রাম পরিষদ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিল। এনিয়ে ১০ দিন আগেও এলাকাবাসীর সঙ্গে কৃষক সংগ্রাম পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
