বোমা ও চাকুধারীদের কঠোর হস্তে দমন করা হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ২০:৫১

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না, তবে হাতে বোমা আর কোমরে চাকু নিয়ে আসলে সে আন্দোলন কঠোর হস্তে দমন করা হবে। শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি গ্রামে গ্রামে কমিটি গঠন, মিটিং-মিছিল, মানববন্ধনসহ সব ধরনের আন্দোলনই করতে পারবে। তবে সহিংস আন্দোলনের চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না।
তথ্যমন্ত্রী টিভির ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক ফারুকী হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, বতর্মান সরকার সব হত্যাকাণ্ডের ঘটনায় ত্বড়িৎ গতিতে খুনিদের গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জের ঘটনা তার নজির। তিনি বলেন, সরকার দল দেখে, মুখ দেখে কোন পদক্ষেপ নিচ্ছে না। বরং খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমানের ইতিহাস আছে খুনিদের আড়াল করার। এমনকি খুনিদের নিয়ে রাজনীতি করার ইতিহাসও তাদের রয়েছে।