ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় আগামীকাল শনিবার অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃৃদ্ধি পেতে পারে। আগামীকাল সূর্যাস্ত ৬টা ১৯ মিনিটে।
আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ দশমিক ১ ডিগ্রি ও সর্বনিন্ম শ্রীমঙ্গলে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত ৬ টা ১৯ মিনিটে এবং আগামীকাল রবিবার সূর্যোদয় ৫ টা ৩৯ মিনিটে।
ইঅ/চৌফে/শ১১৮
