নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ড: রহস্যময়ী সেই নারী আটক

আপডেট : ৩০ আগস্ট ২০১৪, ১২:২৯
রাজধানীর পূর্ব রাজাবাজারে টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যার পেছনে সন্দেহভাজন সেই রহস্যময়ী নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে রহস্যময় নারীসহ আরো একজন পুরুষকে আটক করে ঢাকায় আনা হয়েছে। ওই নারীর নাম মাহমুদা খাতুন (৩০)।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ খুনের ঘটনায় ওই দুইজনের সংশ্লিষ্টতা আছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে।