ঠাকুরগাঁওয়ে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার

আপডেট : ৩০ আগস্ট ২০১৪, ১৬:২৭

ঠাকুরগাঁও সদর উপজেলা বাঁশগাড়া গ্রামের একটি ধান ক্ষেতে গৃহবধূ আছমা (৩৫) ও ফাড়াবাড়িতে অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ।
আজ শনিবার দুপুরে পৃথক পৃথক স্থান থেকে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিলারং ইউনিয়নের বাঁশগাড়া গ্রামে সকালে ধান ক্ষেতে স্থানীয়রা কাজ করতে গেলে ওই গ্রামের মোজাম্মেল হকের স্ত্রীর লাশ দেখতে পায়। এরপর পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।
এদিকে ফাড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা ।
ঠাকুরগাঁও থানার ওসি একেএম মেহেদী হাসান, লাশ দুইটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে লাশ দুইটি। তদন্ত সাপেক্ষে মৃতের রহস্য উদঘাটন হবে বলে জানান তিনি।