পাবনার সুজানগরে মহিষের গাড়ীর চাপায় আজমত আলী (৪০) নামে এক গাড়োয়ানের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হুগলাডাঙ্গী গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা যায়, আজ শনিবার দুপুরে আজমত তার নিজের মহিষের গাড়িতে করে স্থানীয় মাঠ থেকে পাট আনছিলেন। পথে একটি সরু জায়গায় পৌঁছে উল্টে পার্শ্ববতী খাদে পড়ে গেলে তিনি চাপা পড়ে মারা যান।
