রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনের একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। সেখানে কিয়েভ মস্কোপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। শনিবার ইউক্রেনের সামরিক সূত্র একথা জানায়।
ইউক্রেনের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার বিমান বিধ্বংসী এক ক্ষেপনাস্ত্রের আঘাতে একটি এসইউ -২৫ যুদ্ধ বিমান ভ’পাতিত হয়েছে। তবে পাইলট ওই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।’ বিবৃতিতে এ ঘটনার স্থানের নাম উল্লেখ না করে বলা হয়, শুক্রবার সকালে এ বিমান ভ’পাতিতের ঘটনা ঘটে।
চারটি বিমান ভ’পাতিত করার বিদ্রোহীদের দাবি ওই বিবৃতিতে অস্বীকার করা হয়েছে।
