সেনবাগে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে: আহত ৬

আপডেট : ৩০ আগস্ট ২০১৪, ২১:৫৩
 
নোয়াখালীর সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবুসহ (৩০) ৬ নেতাকর্মী আহত হয়েছে। বাবুকে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতাল ও পরে নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়। 
আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার সময় পুলিশ ১৯রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 পুলিশ সেনবাগ পৌর শহরে সরকারি হাই স্কুল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি কিরিছ, ক্রিকেট ষ্টাম্প ও লাঠি উদ্ধার করে। 
পুলিশ ও প্রত্যাদশী ছাত্ররা জানায়- গত বৃহস্পতিবার সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের সিনিয়র ও জুনিয়র কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। 
বিষয়টি উপস্থিত দলীয় নেতারা মীমাংসা করে দেয়। এ ঘটনার জের ধরে  শনিবার সকাল ১১টার দিকে আবারো ছাত্রলীগের নেতাকর্মিদের মধ্যে সংযর্ষ শুরু হয়। 
 সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত  বলেন- বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।