মগবাজারে তিন খুন

এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ৩১ আগস্ট ২০১৪, ০১:১৫

মগবাজারের তিন খুনের মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম জাকির হোসেন ওরফে জনি। জাকির হোসেন এ মামলার ১৫ নম্বর আসামি। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে মগবাজার এলাকা থেকে মামলার আরও দুই আসামি ফারুক শামীম হোসেন ও সোহেল খানকে গ্রেপ্তার করে পুলিশ। তারা পাঁচ দিনের রিমান্ডে রয়েছে।