ছাত্রসেনার ডাকে হরতাল চলছে

আপডেট : ৩১ আগস্ট ২০১৪, ০৯:৩২

ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার আধা বেলা হরতাল চলছে শান্তিপূর্ণভাবে।
আজ রবিবার সকাল ছয়টায় হরতাল শুরুর পর প্রথম দুই ঘণ্টায় দেশের কোথাও বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি।
সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর গেণ্ডারিয়া, কল্যাণপুর, বিজয়নগর, মিরপুর ও মতিঝিলে ছাত্রসেনাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল করলেও কোথাও গোলযোগ ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।  
দিনের শুরুতে রাজধানীর রাস্তায় প্রাইভেট কার কম দেখা গেলেও বিভিন্ন রুটের বাস ও অটোরিকশা চলাচল করছে স্বাভাবিকভাবে। অফিসগামী যাত্রীদের ভিড়ও অন্য দিনের মতোই।
অবশ্য হরতালের কারণে বাস মালিকরা ‘ঝুঁকি না নেয়ায়’ সকালে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।