হরতালে দাগনভূঞায় গাড়ি ভাংচুর

আপডেট : ৩১ আগস্ট ২০১৪, ১২:১১

টিভি উপস্থাপক মাওলানা শাইখ নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার ডাকে চলা হরতালে আজ রবিবার সকাল ৮টায় দাগনভূঞা বাজারের গজারিয়া রোডের মাথায় প্রায় ২০টি সিএনজি ও একটি ট্রাক ভাংচুর করে হরতাল সমর্থকরা। পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রসেনা কর্মীরা ছত্রভংগ হয়ে যায়। এছাড়া উপজেলার কোথায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।