হরতালে চট্টগ্রামে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

আপডেট : ৩১ আগস্ট ২০১৪, ১৪:৩৭

চট্টগ্রামের বিভিন্ন স্থানে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। আজ রবিবার সকাল থেকে নগরী ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইসলামী ছাত্রসেনার সঙ্গে বিক্ষোভে ছিল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীরা।
গত ২৭ অগাস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবারের বাসায় ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ও টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে এই হরতালের ডাক দেয় সংগঠনটি।