ইতালিয়ান স্কোয়াডে জায়গায় হয়নি ব্যাডবয় খ্যাত মারিও বালোতেল্লির। জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পরে প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করেছেন কোচ এন্টোনিও কন্টে। সেই ২৭ সদস্যের তালিকায় নাম নেই বালোতেল্লির।
জুভেন্টাসের হয়ে তিনবার ইতালিয়ান সিরি-আ শিরোপা জয়ী এই কোচ চলতি মাসের শুরুতে জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে পরাজিত হয়ে আজ্জুরিদের বিদায়ের সাথে সাথে সিজার প্রানদেলি কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর পরে পদটি শূণ্য হয়ে যায়।
বালোতেল্লির অনুপস্থিতি সবচেয়ে বড় বিস্ময়ের জন্ম দিয়েছে। সাসপেনশনের কারণে নরওয়ের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না লিভারপুলের নতুন চুক্তিভূক্ত এই খেলোয়াড়। সে কারণেই হয়ত প্রীতি ম্যাচের জন্য বিবেচিত হননি বালোতেল্লি। তবে দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন গিয়ানলুইগি বুফন, গিওর্গিও চিয়েলিনি, লিওনার্দো বনুচ্ছি, ড্যানিয়েল ডি রোসি ও ক্লডিও মারসিজিও। এছাড়া আরো অন্তর্ভূক্ত হয়েছেন তিরো ইমোবিলে, সিমোনে জাজা এবং সেবাস্টিন গিওভিনকো।
স্কোয়াড :
গোলরক্ষক : গিয়ানলুইগি বুফন, ড্যানিয়েল পাডেলি, মাতিয়া পেরিন, সালভাতোরে সিরিগো।
ডিফেন্ডার : ডেভিড এস্টোরি, লিওনার্দো বনু্চ্চি, গিওর্গিও চিয়েলিনি, গ্যাব্রিয়ের পালেত্তা, আন্দ্রে রানোচিয়া।
মিডফিল্ডার : এন্টোনিও কানড্রেভা, মাত্তেও ডারমিয়া, ড্যানিয়েল ডি রোসি, মাতিয়া ডি সিজিলো,, আলেসান্দ্রো ফ্লোরেনজি, ইমানুয়েল গিয়াচেরিনি, ক্রিস্টিয়ান ম্যাজিও, ক্লডিও মারসিজিও, মার্কো পারোলো, ম্যানুয়েল পাতকুয়াল, আন্দ্রে পোলি, মার্কো ভেরাত্তি।
ফরোয়ার্ড : মাটিয়া ডেসট্রো, স্টিফেন এল শারাউই, সেবাস্টিন গিওভিনকো, সিরো ইমোবিলে, পাবলো ওসভালডো, সিমোনে জাজা।
