ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল আওয়ামী লীগ

আপডেট : ৩১ আগস্ট ২০১৪, ১৬:৩৬


নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ। এ হিসাবে আয় দেখানো হয়েছে ১২ কোটি ৪০ লাখ টাকা এবং ব্যয় ৬ কোটি ৭০ লাখ টাকা।
আজ রবিবার দুপুরে দলের পক্ষ থেকে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে তাদের এ হিসাব দাখিল করে।
ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের কাছে দলের ২০১৩ সালের (জানুয়ারি-ডিসেম্বর) আয়-ব্যয়ের রির্টান দাখিল করা হয়।
এ সময় আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন-দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল কবীর কাওছার ও স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

এইসিতে নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে এ পর্যন্ত মোট ৩৫টি দল তাদের আয়-ব্যয় রির্টান দাখিল করেছে। আজ বিকেল ৫টা পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার শেষ সময়।