খতিব নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুইজনকে জিজ্ঞাসাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ রবিবার দুই অভিযুক্ত মাহমুদা খাতুন ও শরিফুল ইসলামকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।
গত ২৭ আগস্ট রাতে পূর্ব রাজাবাজারের নিজ বাসায় খুন হন ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকী। ঐ রাতেই নিহতের ছেলে ফয়সাল ফারুকী রাজধানীর শেরে-বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঐ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
